সদরসিরাজগঞ্জ

এনডিপির উদ্যোগে প্রাণিসম্পদ পরামর্শ কেন্দ্রের সভা অনুষ্ঠিত

পল্লী কর্ম সহায়ক ফাঊন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় এবং ন্যাশনাল ডেভেলমেন্ট প্রোগ্রাম (এনডিপি) আয়োজিত বহুলী শাখার সাটিকাবাড়ী গ্রামে প্রায় পঞ্চাশ জন সদস্যের উপস্থিতিতে প্রাণিসম্পদ পরামর্শ কেন্দ্রের সভা আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পরামর্শক হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এনডিপি বহুলী শাখার শাখা ব্যবস্থাপক রুবেল হোসেন, সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সবুজ হোসেন। প্রাণিসম্পদ বিষয়ক নতুন প্রযুক্তি সম্পর্কিত জ্ঞান, রোগের প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কিত জ্ঞান এবং, প্রাণিসম্পদের উদ্ভুত যে কোন সমস্যার সমাধানে বিশেষজ্ঞ পরামর্শ প্রদানের জন্য প্রাণিসম্পদ পরামর্শ কেন্দ্রের সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে এনডিপির বহুলী শাখার শাখা ব্যবস্থাপক রুবেল হোসেন উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি এবং সহজ শর্তে ক্ষুদ্র ঋন সুবিধা ও সঞ্চয়ের কথা তুলে ধরেন। সমন্বিত কৃষি ইউনিটের প্রাণিসম্পদ খাতের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন গবাদি প্রাণির রোগ ব্যাধি, কৃমিনাশক ও টিকার বিষয়ে আলোচনা করেন। সিরাজগঞ্জ সদর উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. আলমগীর হোসেন বিভিন্ন রোগের কারন ও সমস্যা প্রতিরোধে ব্যবস্থা গ্রহন আলোচনা করেন। এসময় তিনি প্রাণিসম্পদ বিষয়ে খামারীদের জিজ্ঞাসার প্রেক্ষিতে যথাযথ তথ্য সরবরাহ করেন। এই সভায় তিনি চিকিৎসা ব্যবস্থাপত্র এবং বিনামুল্যে ঔষুধ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button