
চৌহালী প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানকে চৌহালী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানায় সাংবাদিকরা। চৌহালী প্রেসক্লাব সভাপতি মো. ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম, সহসভাপতি মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক আল ইমরান মনু, কোষাধক্ষ আলমগীর হোসেনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানান। রোববার ৩০ জুলাই বিকালে স্বাগত জানিয়ে পরিচিত সভা অনুষ্ঠিত হয়। এর আগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ঢাকায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে কর্মরত ছিলেন। পদোন্নতি পেয়ে গত শনিবার তিনি চৌহালীতে ইউএনও হিসেবে যোগদান করেন। নতুন কর্মস্থালে যোগদান করে তিনি চৌহালীকে আরো সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।






