
গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক অবিস্মরণীয় ইতিহাস ও অনন্য নজির সৃষ্টি হল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসকের পদে আপন দুই ভাইয়ের মাঝে দায়িত্ব হস্তান্তর করা হয়। বড় ভাই গণযোগাযোগ বিভাগের প্রফেসর প্রদীপ কুমার পান্ডে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য হওয়ায় ছোট ভাই লোক প্রশাসন বিভাগের প্রফেসর প্রণব কুমার পান্ডের নিকট এই দায়িত্ব হস্তান্তর করেন। দুই ভাই প্রশাসনিক ও শিক্ষাগত দিক থেকে অভিজ্ঞ, যোগ্য এবং দক্ষ। শ্রদ্ধেয় শিক্ষকদ্বয়কে দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন এর পক্ষ অভিনন্দন ও শুভকামনা রইল।






