
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নিজস্ব অর্থায়নে পরিচালিত জেন্ডার অ্যান্ড রাইটস্ কর্মসূচির বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ০২ ফেব্রুয়ারি, উপজেলা পাবলিক লাইব্রেরী কনফারেন্স রুমে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বক্তাগণ বাল্যবিবাহের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরেন আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. শহীদুল্লাহ সবুজ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপপরিচালক আবু নাঈম মো. জুবায়ের খান, এনডিপি’র উপপরিচালক (এমঅ্যান্ডই) কাজী মাসুদুজ্জামান পল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি মো. দুলাল হোসেন মন্ডল, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, এনডিপি’র সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. ফজল করিম, প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






