
এ্যামবাসি অব সুইডেনের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এনডিপি বাস্তবায়িত কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন (সিআরইএ) প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উদযাপন করা হয়। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক সকল নারী ও কন্যার অধিকার”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় এ আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বামনবাড়িয়া গ্রামে ৮ মার্চ এবং বড়ধুল ইউনিয়নের বড়ধুল গ্রামে ৯ মার্চ পৃথকভাবে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। র্যালি শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় নারী দলের ১৫ জন সদস্য অংশগ্রহণ করেন এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কিশোরী দলের ১০ জন সদস্য অংশ নেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পাশাপাশি অংশগ্রহণকারী সকলকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্প কর্মকর্তা মোছা. শারমিন আক্তার আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন বিষয়ে উপস্থিতদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নারী দল, কিশোরী দল এবং ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সভাপতি ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী মোছা. আকতারী বেগম, প্রকল্প কর্মকর্তা মোছা. শারমিন আক্তারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তা ও কর্মীরা।
এ ধরনের আয়োজন নারীদের অধিকার, নেতৃত্ব এবং জলবায়ু সহনশীলতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার পাশাপাশি সমাজে নারীর অংশগ্রহণ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত সকলে মনে করেন।






