চৌহালীসিরাজগঞ্জ

চৌহালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

ইদ্রিস আলী, চৌহালী প্রতিনিধি: ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি র‌্যালি বের হয়ে উপজেলার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এইচ এম খোদাদাদ হোসন।  আলোচনা সভায় স্বগত বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. হেকমত আলী। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা  সাংবাদিক, সুধীজন, এনজিও’র প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় দুর্যোগের সময় করনীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button