
‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’, এই প্রতিপাদযকে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন করা হয়। দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গলবার (১০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বর জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি কালেক্টরেট চত্বর থেকে এক শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আ. বাছেদ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে। চর অঞ্চলে বিভিন্ন কেল্লা তৈরী করা হয়েছে। দুর্যোগে আমাদের সম্পদের ক্ষতি কমাতে হবে। যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস, প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জনমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নীতি পরিকল্পনায় ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে এবং সবধরনের দুর্যোগের প্রস্তুতি সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
এসময়ে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মাদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আ. হান্নান, উপসহকারী প্রকৌশলী মো. মোস্তফা কামাল, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশা, বেসরকারী স্যাটালাইট টেলিভিশন চ্যানেল টুয়েন্টি ফোর সিনিয়র রিপোর্টার হীরুকগুণ, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মো. আব্দুল কাদের ইমন, হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আর এস এল সাংবাদিক মো. হোসেন আলী ছোট্ট সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও এনজিও কর্মী, রোভার স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্যরা এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।






