সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার, ৮ মার্চ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায় এর সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোছা. আফসানা ইয়াসমিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক উপপরিচালক কার্যালয়ের হিসাব রক্ষক কাম ক্রেডিট সুপার ভাইজার মো. বাবলু আকতার খান, মানবমুক্তি সংস্থা নির্বাহী পরিচালক হাবিবুল্লাহ বাহার, ব্র্যাক জিজেডি আর এম সিরাজগঞ্জ মো. খালেকুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাহিম আল আশরাফসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button