কামারখন্দসিরাজগঞ্জ

স্মার্ট তাঁত প্রকল্পের পরিবেশ ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্মার্ট তাঁত প্রকল্পের পাইকোশা মডেল পরিবেশ ক্লাবের উদ্যোগে দিনব্যাপি নানান কর্মসূচি দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস।

স্মার্ট তাঁত উপ-প্রকল্পটি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নারীদের ক্ষুদ্র উদ্যোগ সমূহে ঋণ সহায়তা কর্মসূচি পরিচালনা করা হচ্ছে পাশাপাশি ক্ষুদ্র উদ্যোগসমূহে অনুদান প্রদান করে আরইসিপি বাস্তবায়ন করা হচ্ছে। কারখানায় পুরুষদের পাশাপাশি নারীদের সক্রিয় অংশগ্রহনের ফলে উৎপাদন বেড়েছে এবং প্রকল্প পরিবেশ ব্যবস্থাপনা, জলবায়ু ঝুকি বিষয়ক প্রশিক্ষণ লাভের মাধ্যমে কারখানায় পরিবেশ ঝুকিঁ হ্রাসের বিভিন্নি ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। কর্ম ক্ষেত্রে নারীরা যেন নিরাপদে কাজ করতে পারে সেই জন্য শোভন কর্ম পরিবেশ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। স্থানীয় পরিবেশ ক্লাবের সদস্যদের নিয়ে পরিবেশ বিষয়ক বিভিন্ন কার্যক্রম যেমন বৃক্ষরোপন, পরিবেশের ক্ষতি হয় এমন কার্যক্রম নিজ এলাকায় যাতে সংগঠিত না হয় সে সর্ম্পকে প্রকল্প থেকে নিয়মিত আলোচনা সভা করা হচ্ছে। পরিবেশ ক্লাবের কমিটি স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় কমিটির সদস্যদের নিয়ে কাজ করছে। পাশাপাশি পরিবেশ ক্লাবের সদস্যরা নারীদের শোভন কর্ম পরিবেশ নিশ্চিতের জন্যও নিয়মিত বিভিন্ন কারখানা পরিদর্শন করে।

সুতরাই প্রকল্প থেকে যে পদক্ষেপ সমূহ গ্রহন করা হয়েছে সেখানে নারীদের ক্ষুদ্র উদ্যোগ সক্রিয় অংশগ্রহন নিশ্চিত করা হয়েছে এবং নারীদের কারখানায় নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতা ক্যাম্প আয়োজন করে সেখানে নারী-পুরুষ সকলকে নারীদের কর্মক্ষেত্র নিরাপদ ও সুরক্ষার জন্য জোর দেওয়া হচ্ছে।

দিবস উদযাপনের শুরুতে প্রকল্পের নারী সদস্য, পরিবেশ ক্লাবের সদস্য এবং এনডিপি প্রধান কার্যালয়ের কর্মকর্তা, সিনিয়র ম্যানেজমেন্ট, পরিচালকদ্বয়, এবং নির্বাহী পরিচালকের অংশগ্রহনে একটি র‌্যালি প্রধান কার্যালয় থেকে বাগবাড়ী গ্রাম প্রদক্ষিণ করে কনফারেন্স রুমে নারী দিবসের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কামারখন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সেলিনা আক্তার প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। সংস্থার ঋণ সহায়তা কর্মসূচি পরিচালক মোসলেম উদ্দিন আহমেদ নারী দিবসের প্রতিপাদ্যের উপর গুরুত্বরোপ করে বক্তব্য প্রদান করেন। পরিবেশ ক্লাবের সদস্য নুপুর সূত্রধর প্রকল্পে অর্ন্তভুক্ত হয়ে পরিবেশ নিয়ে কাজ করার পাশাপাশি নারীদের শোভন কর্ম পরিবেশ নিশ্চিতে পরিবেশ ক্লাব অগ্রণ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। স্মার্ট-লুম প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান, প্রশিক্ষণ বিভাগের প্রধান মো. সাখাওয়াত খান তাদের বক্তব্যে নারীর ক্ষমতায়ন ও সহিংসতা রোধে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভাটি এনডিপি নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। তিনি সংস্থার সকল স্টেকহোল্ডারদের নারী দিবসে উদযাপন আলোচনা সভায় অংশগ্রহনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নিজ পরিবার ও কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও অংশগ্রহনমুলক পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের কাছে বিশেষ আহ্বান জানান। আজ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পরিবেশ ক্লাবের সদস্য ও প্রকল্পের নারী সদস্যদের নিয়ে উদযাপিত হলো এতে করে নারীরা তাদের অধিকার, নিরাপত্তা ও পরিবেশ সংক্রান্ত বিষয়ে আরো সচেতন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button