Uncategorized

সম্পর্কের মেরামত

রেহমান মিজান

শুরু করি  চলো আবার নতুন করে

যেখানে থেমেছিল একসাথে চলা

বলেছিলে সবকিছু এখানেই শেষ

শেষ পেরেক ঠুকে দরজা বন্ধ করে

যদিনা চলতাম  ভুলের হিসেব করে

যেত না দুজনার  দূরত্ব বেড়ে

বসন্তময়  হতো প্রতিটি দিন

সময়গুলো আরো রঙিন

সম্পর্কটা বেশ অটুট রেখে

কৃষ্ণচুড়ার ডালে পাখি ডেকে

ভরসার হাত রেখে কাঁধে

রইতাম আমরা একই ছাদে।।

কিছুটা  তুমি আস এগিয়ে

আমিও আসবো তার চেয়ে বেশী

শুধু কথা দাও আসবে ফিরে

আমিও আসবো সব দ্বিধা ছেড়ে

আমি কখনো হবো বিড়াল

তুমি যখন হবে বাঘ

একবনে দুই বাঘ না রইলে

থাকবেনা কোন রাগ

পাওয়ার হিসাবটাই করি

দুজনে দুজনায় মরি

সম্পর্কের ফাটল করি মেরামত

গুরুত্ব পাক দুজনার মতামত।।

————————————

ডিভাইন ইকো রিসোর্ট, কক্সবাজার, ০৯ মার্চ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button