
দেশের ১১টি জেলায় প্রায় ৫০লাখের মত মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ। এসব বানভাসী মানুষের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) সংস্থার সকল পর্যায়ের স্টাফদের ১দিনের বেতন এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে মোট ১০ লাখ টাকার চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ২৪ আগস্ট শনিবার সংস্থার নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনকে এ তথ্য জানান।






