
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেছেন এনডিপি’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। নির্বাহী পরিচালক মহোদয় এর স্ব-উদ্যোগ ২৭ মার্চ কামারখন্দ উপজেলার ঝাঔল ইউনিয়নের বাগবাড়ী গ্রামে ১৬০ জন এবং সিরাজগঞ্জ সদরে ৪০ জন, মোট ২০০ জন অসহায় পরিবারের হাতে এ উপহার তুলে দেয়া হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি সিদ্ধ চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম সেমাই, ১ কেজি ডাল, ১ কেজি লবন ও ১টি সুগদ্ধি সাবান প্রদান করা হয়। বাগবাড়ী গ্রামে অবস্থিত নির্বাহী পরিচালক মহোদয়ের পৈত্রিক বাড়িতে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় নির্বাহী পরিচালক মহোদয়ের জৈষ্ঠ পুত্র ও এনডিপি’র উপ-পরিচালক আবু নাঈম মো. জুবায়ের খান উপস্থিত ছিলেন।
বিতরণকালে নির্বাহী পরিচালক মহোদয় বলেন, “এটি দান নয়, বরং আমার ব্যাক্তিগত পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার। ঈদ হলো আনন্দ ও সম্প্রীতির উৎসব, আর এই আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করাই আমাদের মানবিক দায়িত্ব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঈদের এই আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করবেন। সমাজের যারা সামর্থ্যবান, তারা যদি একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে কোনো অসহায় মানুষ অভাব অনুভব করবে না। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।” এছাড়াও এনডিপি’র নির্বাহী পরিচালকের ব্যক্তি উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শাড়ী-কাপড়, লুঙ্গি ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।






