এনডিপির উদ্যোগে রায়গঞ্জে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা হয়। গতকাল ১০ ডিসেম্বর, বুধবার জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) এর সহযোগিতায় সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে জিএফএ কনসাল্টিং গ্রুপ দ্বারা পরিচালিত এমএসএফ এমপাওয়ারহার প্রকল্পের অধীনে এই দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি রায়গঞ্জ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনডিপির এমএন্ডই বিভাগের উপপরিচালক এবং উক্ত প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম. আমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার ইঞ্জিনিয়ার মো. মোহায়মেনু ও এসআই রায়গঞ্জ থানা মো. জাফর আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস মনিটরিং অফিসার শিপন চন্দ্র নাগ। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিদের পাশাপাশি পাঙ্গাসী ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সাধারন সম্পাদক মোছা. চায়না খাতুন, সভাপতি মোছা. রানিকা খাতুন, চান্দাইকোনা ইউনিয়ন জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সদস্য মো. আসমত আলী খান, পাঙ্গাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন সরকার, ধানগড়া জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মোছা. শিউলি খাতুন, বিশিষ্ট সাংবাদিক ও উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সহসভাপতি মো. আব্দুর রাজ্জাক, উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি মোছা. মুক্তি খাতুন প্রমুখ। দিবসে অংশগ্রহন করেন রায়গঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়ন এবং উপজেলা জেন্ডার ইকুয়ালিটি ফোরামের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি, ছাত্র ছাত্রী, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ।





