কামারখন্দসিরাজগঞ্জ

এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে কামারখন্দ উপজেলার বাগবাড়ির শহিদুল বুলবুল কারিগরি কলেজে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোকিত গ্রাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র উপ-পরিচালক (কর্মসূচি ও পরিকল্পনা) ও এনডিপি ফিড এর মহাব্যবস্থাপক আবু নাঈম মো. জুবায়ের খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিপি’র ব্যবস্থাপক (প্রশিক্ষণ) মো: সাখাওয়াত হোসেন খান। আরও উপস্থিত ছিলেন আলোকিত গ্রাম কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সহ কমিটির সকল সদস্য, আলোকিত গ্রামের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং এনডিপি আলোকিত গ্রাম কর্মসূচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল। অনুষ্ঠান সঞ্চালনা ও খেলা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মো. হায়দার আলী খান।

দিন ব্যাপী কোমলমতি শিক্ষার্থী ও আলোকিত গ্রামের বিভিন্ন বয়সের জনসাধারন নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button