
স্টাফ রিপোর্টার : আসন্ন সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন -২০২২ এর মনোনয়নপত্র চুড়ান্ত বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয় রোববার ( ১৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে। মনোনয়নপত্র বাছাই করেন, জেলা প্রশাসক ও সিরাজগঞ্জ রিটার্নিং অফিসার ড.ফারুক আহাম্মদ।
যাচাই বাছাইয়ে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস একক বৈধ প্রার্থী। এছাড়া নির্বাচনে সদস্য পদে ৫২ মনোনয়ন পত্র দাখিল করেন এর মধ্যে ১৪ জনের মনোনয়ন বাতিল হয়। সংরক্ষিত মহিলা আসনে দাখিল করেন মোট ৯ জন এর মধ্যে বাছাই পর্বে ১ জনের বাতিল করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান প্রশাসক ও সাবেক (মন্ত্রী) আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মো. শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল জসিম উদ্দিন চৌধুরী, পিপিএম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজার রহমান, নির্বাচন অফিসার মোছা. নুরজাহান খাতুন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ নুরুল হক সহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তাবক ও সমর্থকগণ।
আগামী ২৫সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রার্থীতা উত্তোলন করতে পারবেন। আগামী ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে বলে জানা যায়।





