কামারখন্দসিরাজগঞ্জ

কামারখন্দে এনডিপি-সমৃদ্ধি কর্মসূচির জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহায়তায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে  “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা আরডিও আ. রাজ্জাক এবং এনডিপি সমৃদ্ধি কর্মসূচীর প্রকল্প সমন্বয়কারী ফজল করিম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হেলাল উদ্দিন।

এসময় প্রধান অতিথি অনামিকা নজরুল তার বক্তব্যে বলেন, “যুব সমাজই একটি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। আধুনিক প্রযুক্তি এবং ইতিবাচক মনোভাবকে কাজে লাগিয়ে তারা দেশকে এগিয়ে নিতে পারে। তাই যুবকদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে হবে।” তিনি আরও বলেন, “বহুপাক্ষিক অংশীদারিত্বের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বাড়াতে হবে, যাতে যুবসমাজ দেশের অগ্রগতির মূল স্রোতে যুক্ত হতে পারে।”

অনুষ্ঠানে যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ, কর্মসংস্থান, সামাজিক সচেতনতা এবং সৃজনশীল কার্যক্রমে যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button