সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা রোডের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন নব জাগরণী সংঘের ৭ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গত ৩০ আগস্ট শুক্রবার, সকাল ১১ টায় ক্লাব ভবনে আহুত বিশেষ সাধারণ সভায় মেয়াদ উত্তীর্ণ পুরাতন কমিটি বিলুপ্ত করে ৭সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটির আহ্বায়ক নির্বাচিত হন ক্লাব সদস্য বিশিষ্ট সাংবাদিক দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও বীরমুক্তিযোদ্ধা আফম মাহবুবুল হক পাঠাগারের সভাপতি ইসমাইল হোসেন, সদস্য সচিব নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল।
কমিটির অন্যান্য সদস্য হলেন মির্জা আব্দুর রাজ্জাক, অ্যাড. এসএম কামরুজ্জামান খোকন, মুজাহিদুল ইসলাম দুদু, আলহাজ এস এম পাভেল ছালাম ও ফেরদৌস আলম ডন। কমিটি আগামী ৩ (তিন) মাসের মধ্যে ক্লাব সদস্য তালিকা হালনাগাদ করে ক্লাবের পুনাঙ্গ কমিটি গঠনের পদক্ষপ গ্রহণ করবেন।






