
দৈনিক করতোয়া পত্রিকার ৫০বছরে পদার্পণ উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টায় প্রেসক্লাবের হল রুমে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও করতোয়া সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথির সাইদুর রহমান বাচ্চু বলেন, বগুড়ার বহুল প্রচলিত দৈনিক করতোয়া আঞ্চলিক পত্রিকা থেকে এখন বাংলাদেশের জাতীয় পত্রিকায় হিসেবে পাঠকের কাছে পরিচিতি স্বীকৃতি লাভ পেয়েছে। করতোয়ার পত্রিকার মাধ্যমে সিরাজগঞ্জের সকল খবর গুলো সিনিয়র সাংবাদিক আমাদের হেলাল আহমেদ ভাইয়ের মাধ্যমে আমরা সকল তথ্য প্রতি নিয়ত পেয়ে থাকি। জাতীয় মানের পত্রিকা হওয়াতে প্রতিটি পাতায় বাংলাদেশের সকল তথ্য পাওয়া যায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও ড্যাবের জেলা সভাপতি ডা. আব্দুল লতিফ, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির ও দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না, সিনিয়র সাংবাদিক ও সহ-সভাপতি চ্যানেলের ২৪ ও দৈনিক গঞ্জের বাণিজ্য পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক হীরক গুন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকার প্রধান সম্পাদক জাকিরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তফিজ উদ্দিন, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।






