
আব্দুর রাজ্জাক বাবু, বেলকুচি প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি মহাশ্মশানে চুল্লী ঘরের উদ্বোধন করা হয়। গত ১১ জুন রোববার সকালে জেলা পরিষদের অর্থায়নে বেলকুচি মহাশ্মশান প্রাঙ্গনে ২৪ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত চুল্লী ঘরের উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে শ্মশান প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি শ্মশান কমিটির সভাপতি নারায়ন চন্দ্র দত্তের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস। এসময় জেলা প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশানূর বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি মির্জা শরিফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বৈদ্য নাথ রায়, শ্মশান কমিটির সিনিয়র সহ-সভাপতি অমৃত নারায়ণ দে প্রমুখ।






