
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)-এর এক্সিকিউটিভ কমিটির উদ্যোগে “ইনহ্যান্স রেজিলিয়েন্স ক্যাপাসিটি অব দ্য ক্লাইমেট ইনডিউসড পিপল (ইআরসিসিপি)” প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে জেন্ডার ও সেফগার্ডিং বিষয়ে সভা অনুষ্ঠিত হয়।
১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে চর মালশাপাড়া কমিউনিটিতে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন এনডিপি’র নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ও সংস্থার নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এসময় তিনি প্রকল্পের মাধ্যমে সহায়তা পাওয়া উপকারভোগীদের প্রাপ্ত অর্থের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় আরও উপস্থিত ছিলেন এনডিপি-এর নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ তাসমেরি হোসেন মুক্তি, সদস্য মো. নাসিম সরকার ও গোপাল চন্দ্র রায়। এছাড়া প্রকল্প ব্যবস্থাপক মো: ইউসুফ আলী এবং ইআরসিসিপি প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দও সভায় অংশ নেন। পরবর্তীতে ইআরসিসিপি প্রকল্প কার্যালয়ে স্টাফদের সঙ্গে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইআরসিসিপি টিম নির্বাহী পরিচালক মহোদয় এবং কমিটি কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। অনুষ্ঠান দুটি পরিচালনা করেন এনডিপি’র উপ-ব্যবস্থাপক (প্রশিক্ষণ) ও জেন্ডার ফোকাল সোমা দাস।






