সিরাজগঞ্জ

১০ জানুয়ারি স্বাধীনতা সংগ্রাম পূর্ণতা পেয়েছে: এমপি তানভীর শাকিল জয়

কাজীপুরে প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলার স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা আওয়ামীলীগ। এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও বিশেষ দোয়ার আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রেফাজ উদ্দীন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তানভীর শাকিল জয় বলেন, ‘১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অপূর্ণতা ছিল যতক্ষণ না ইতিহাসের মহানায়ক শেখ মুজিবুর রহমান তাঁর প্রিয় মাতৃভূমিতে ফেরত এসেছেন। ৫২ এর ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার যে সংগ্রাম সেটি পূর্ণতা পেয়েছিল ১০ জানুয়ারিতে। বঙ্গবন্ধু যেদিন বাংলার মাটিতে পা রাখেন সেদিনই বাঙালী জাতী সত্যিকার অর্থে স্বাধীনতা লাভ করেছে।’

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা কৃষক লীগের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান মুকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জি এম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button