
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র প্রধান কার্যালয়ের কার্যক্রম পরিদর্শন ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন এনজিও বিষয়ক ব্যুরো এর মহাপরিচালক মো. সাইদুর রহমান, (অতিরিক্ত সচিব, গ্রেড-১)।
১৯ জুন স্বপরিবারে ঢাকাগামী যাত্রা বিরতিতে তিনি এনডিপি’র প্রধান কার্যালয়ে অবস্থান করেন। এসময় তাদের ফুলেল শুভেচ্ছা প্রদান ও ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করেন এনডিপি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান।
একইসাথে মহাপরিচালক মহোদয় এনডিপি’র উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এসময় মহাপরিচালক মহোদয় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন এবং মাঠ পর্যায়ের উপকারভোগীদের উদ্বুদ্ধকরণে কাজ করার আহবান জানান। পাশাপাশি নাসিমা-আলাউদ্দিন কনসালটেশন এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে একটি ক্রিটিক্যাল ম্যানেজমেন্ট হাব এবং স্মার্ট ফ্রেন্ডলী হসপিটাল হিসেবে তৈরি করার জন্য এনডিপি’র নির্বাহী পরিচালকের দৃষ্টি আকর্ষন করেন। আলোচনায় স্বাস্থ্য কার্ডের মাধ্যমে মাঠ পর্যায়ের উপকারভোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতকরণে কার্যক্রম বাস্তবায়নের আহবান জানান এবং তামাক প্রতিরোধ বিষয়ক প্রচার প্রচারণা বৃদ্ধিকরণে কাজ করতে নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি প্রবীণ জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বহুমূখী কার্যক্রম বাস্তবায়ন ও অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের কথা উল্লেখ করেন। সভায় এনডিপি’র পরিচালক (পিআরএম) এবিএম সাজ্জাদ হোসেন, পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মোসলেম উদ্দিন আহমেদ, উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান ও সহকারী পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) সুমাইয়া মারিয়ামসহ প্রকল্প/কর্মসূচি প্রধান উপস্থিত ছিলেন।





