
সিরাজগঞ্জ জেলা পর্যায়ে শিশু কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় তিনটি গ্রুপে ১৭ টি ইভেন্টে-হামদনাত, ক্বিরাত, আযান, কবিতা আবৃত্তি, রচনা, উপস্থিত বক্তৃতা, ইসলামিক জ্ঞান প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার (১২ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়।
এসময় ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুহতামিম প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাও. মুফতি রুহুল আমীন, সিরাজগঞ্জ সদর উপজেলা ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার- মো. হাবিবুল্লাহ, মো. আনোয়ার হোসেন সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপস্থিত বক্তৃতায় সবুজ কানন স্কুল এন্ড কলেজ এর ৭ম শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া মাহিয়া উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। তাসমিয়া মাহিয়া এনডিপির পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এর কনিষ্ঠ কন্যা।






