
নিজস্ব প্রতিবেদক : বেলকুচি উপজেলায় বানিয়াগাতী স্কুল অ্যান্ড কলেজের নব নির্বাচিত গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ অভিষেক অনুষ্ঠান গত বুধবার ১৫ মার্চ সকালে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতি শফিকুল ইসলাম (শফি) সভাপতিত্বে সদস্য বৃন্দের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বনানী থানা আওয়ামী লীগের নেতা মীর মোশাররফ হোসেন, জেলা পরিষদের সদস্য নারগিস খাতুন প্রমুখ। এসময় প্রধান অতিথি আব্দুল লতিফ বিশ্বাস বলেন, সুশিক্ষার মাধ্যমে ভালো কিছু পাওয়া সম্ভব। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে শিক্ষা প্রতিষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার গুনগতমান মর্যাদা বৃদ্ধি পায়। জাতিকে মেধা তৈরি করতে সাংস্কৃতিক, পড়াশোনা, খেলাধুলার কোনও বিকল্প নেই।




