
সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ পৌরসভার অন্তর্গত সকল মসজিদের সম্মিলিত খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও সমন্বয়ক ছাত্রদের নিয়ে সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয় মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে হেফাজতে ইসলাম বাংলাদেশ, সিরাজগঞ্জ পৌর শাখার উদ্যাগে কারী মওলানা আল আমিন সিরাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাবেক সাধারন সম্পাদক মুফতি আহম্মদুল্লা সিরাজী, মুফতি মইনুল ইসলাম খান, মওলানা আব্দুল জব্বার জেহাদী, মওলানা রুহুল আমিন, মওলানা আব্দুস সামাদ, মওলানা আব্দুল মান্নান, আব্দুস সবুর রহমানি, মওলানা মইনুল ইসলাম, মওলানা সামছুল আলম এবং ছাত্র সমন্বয়ক মোনতাসির মেহেদী, মাসুম বিল্লাহ সহ আরো অনেকে। আলোচনায় তারা আগামীতে নানা কর্মসুচির ঘোষনা করেন।






