সদরসিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সরকারি কলেজে’র ৮২৬ জন এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শিহাব অডিটোরিয়ামে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ হাবিবুল্লাহ সিদ্দিকী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কে. বি.এম. মাহবুব বিন জলিল এবং অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. রাসেল বাবু খাজা। এসময়ে কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান সহ সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ৮২৬ জন পরীক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button