
এনডিপি আরএমটিপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করলেন দাতা সংস্থা ইফাদ ও পিকেএসএফ’র উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) এর অর্থায়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি’র বাস্তবায়নাধীন রুরাল মাইক্রোএন্টারপ্রাইস ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) ‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৭ টি উপজেলা গবাদি প্রাণী পালনকারি ২৭০০০ খামারি এবং ১০০০ স্থানীয় সেবা দানকারী ব্যক্তি ও সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের সাথে কাজ করে আসছে।
এর’ই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) দাতা সংস্থা ইফাদ ও পিকেএসএফ’র উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এনডিপি আরএমটিপি প্রকল্পের আওতায় উপ-প্রকল্পের বাস্তবায়িত কার্যক্রম পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে ছিলেন মিশন টেকনিক্যাল লিডার মিঃ থেরি মাইউস, ইফাদ বাংলাদেশ এর টেমপোরারি প্রফেশনাল অফিসার মিঃ মারিজেল জিমারমেন, সোস্যাল ইনক্লুশন স্পেশালিষ্ট মিসেস সিনোরা চাকমা, নিউট্রিশন স্পেশালিষ্ট মিঃ সাইফুল ইসলাম, এমএন্ডই স্পেশালিষ্ট মিঃ পল ভিলারোয়েল, পরামর্শক মিসেস চারলট থারসার, এছাড়াও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর পক্ষে উপস্থিত ছিলেন, আরএমটিপি প্রকল্প সমন্বয়কারী মো. হাবিবুর রহমান, ভেল্যু চেইন স্পেশালিস্টডক্টর এসএম ফারুক উল আলম, এমএন্ডই স্পেশালিস্ট মো. মিজানুর রহমান, ভেল্যু চেইন প্রজেক্ট ম্যানেজার ডা. এরফান আলী, এমএন্ডই অফিসার আনিসুর রহমান।
এদিন সকাল ১০টায় এনডিপি প্রধান কার্যালয়ে আগত প্রতিনিধিদলের সদস্যদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এনডিপি নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান এবং পরিচালক (প্রোগ্রাম এন্ড প্লানিং) ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ডক্টর এবিএম সাজ্জাদ হোসেন সহ সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এরপর সংস্থার আঙ্গিনায় স্টলে আরএমটিপি প্রকল্পের উদ্যোক্তাদের প্রক্রিয়াজাত মাংস ও দুগ্ধজাত পণ্যের প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাতকৃত মাংসের কাট এবং বৈচিত্রায়িত ও উদ্ভাবনী দুগ্ধজাত পণ্য ঘি, চীজ, ঘোল, মাঠা, দই, জুস ও মিষ্টিপন্য ডিসপ্লে করা হয়। এছাড়া এনডিপি-আরএমটিপি প্রকল্পের মাধ্যমে উন্নয়নকৃত উদ্যোক্তাদের তৈরী সাইলেজ, হেলেজ, ভার্মি কম্পোস্ট ও খামারিদের সাথে পরিচিত করা বিভিন্ন জাতের ঘাসের কাটিং। পরিদর্শন সিডিউল অনুযায়ী সিরাজগঞ্জ সদর উপজেলার ২ টা ইউনিয়নে ৮ টি কার্যক্রম পরিদর্শন করেন- ১. শক্তি সাইলেজ ২. ভ্যাকসিন হাব ৩. ফিড ও ঘাসের ডিলার পয়েন্ট ৪. দুধ সংগ্রহ কেন্দ্র ৫. শাপলা খামারি দল ৬. মাংস প্রক্রিয়াকারি প্রতিষ্ঠান মামা ভাগ্নে এগ্রো ৭. দুধ প্রক্রিয়াকারী প্রতিষ্ঠান তমিজ উদ্দিন সুইটস ও ৮. ভার্মি কম্পোষ্ট উদ্যোক্তা স্মার্ট এগ্রো ইত্যাদি কার্যক্রম পরিদর্শন করেন।
পরে প্রতিনিধি দলের টিম লিডার মিঃ থেরি মাইউস মাঠ পরিদর্শনের বিদ্যমান অভিজ্ঞতা ও প্রকল্প কার্যক্রম বিষয়ে এনডিপি নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান, পরিচালক ডক্টর এবিএম সাজ্জাদ হোসেন ও পিএম মাসুদ মন্ডলের সাথে মতবিনিময় করেন। কিছু উন্নয়নযোগ্য দিক তারা তুলে ধরেন ও পরবর্তী কর্মপরিকল্পনায় সেগুলো অন্তর্ভূক্তির পরামর্শ দেন। সর্বপরি এনডিপি কর্তৃক বাস্তবায়িত কার্যক্রম দেখে তারা অভিভূত হয়েছেন। তিনি বলেন এনডিপি আরএমটিপি প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের ফলে খামারি এবং উদ্যোক্তা পর্যায়ে যে ইতিবাচক পরিবর্তন হয়েছে যা তাদের সাথে আলাপচারিতায় স্পষ্টভাবে প্রতিয়মান হয়েছে। সফল কার্যক্রম বাস্তবায়নে উপ-প্রকল্পের কাঙ্খিত লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা পালনে এনডিপি-আরএমটিপি টিমকে এবং নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান মহোদয় কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন।






