সদরসিরাজগঞ্জ

তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে যাবে- বিএনপি নেতা রানা

নিজস্ব প্রতিবেদক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া,বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার প্রতি বিশ্বাসী এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করার জন্য সিরাজগঞ্জ -১ কাজিপুরের এমপি মনোনয়ন প্রত্যাশী নাজমুল হাসান তালুকদার রানা কে সমর্থন জানিয়েছেন কাজিপুরের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায় ই.বি রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কাজিপুরে শতাধিক নেতা-কর্মীরা এসময় সৌজন্য সাক্ষাৎ এবং ফুল দিয়ে সংবর্ধনা জানান।

প্রধান অতিথি নাজমুল হাসান তালুকদার রানা বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন দুর্বার গতি এগিয়ে যাবে। সিরাজগঞ্জে জেলা বিএনপি কার্যালয়ে কাজিপুরের উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের জাতীয় সংসদ নির্বাচনের এমপি হিসেবে আমাকে চান তারা। তিনি আরও বলেন আমি এমপি হলে কাজিপুরের সকল উন্নয়ন চলমান রাখতে কাজ করে যাবো ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসি,সাধারণ সম্পাদিকা এলেমা খাতুন,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম সহ-কাজিপুর উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button