
এনডিপি প্রতিনিধি: ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর নিজস্ব অর্থায়নে কুড়িগ্রাম জেলায় উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মেডিক্যাল বাজারে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়। এসময় এনডিপি রংপুর জোন এর জোনাল ম্যানেজার এস এম সেরাজুল ইসলাম, অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মো. লোকমান হাকিম, এরিয়া ম্যানেজার মো. নাসির উদ্দিন, ব্রাজ প্রকল্পের বিডিও মো. আ. সালাম এবং শাখা ব্যবস্থাপক মো. শাহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।






