সদরসিরাজগঞ্জ

ভিক্টোরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করার পর জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড্ডয়ন মধ্যে দিয়ে ও শপথ বাক্য পাঠ করার পর মশাল পরিক্রমার মাধ্যমে অনুষ্ঠানে শুভসূচনা করা হয়।

ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মো. আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ফজলে রাব্বি প্রমুখ।

এসময়ে সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল আহমেদ, ম্যানেজিং কমিটির সদস্য মো. নাজমুল হুদা, মো. সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. শফিউল আলম, সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, শরীর চর্চা শিক্ষক মো. রাশিদুল হাসান, মো. সাইফুল ইসলাম, অচিন্ত কুমার মন্ডল, মোছা. পারভীন খাতুন, মোছা. জিয়াসমিন সুলতানা, মো. সাইফুল ইসলাম, মোছা. নাজমা খাতুন, মো. শরিফুল ইসলাম, মো. রফিকুল ইসলাম, মোছা. নাহিদ লায়লা, মো. শামীম হোসেন, সানজিতা আকতার, মোছা. শিউলী খাতুন, তাহমিনা খাতুন, পূর্ণিমা সরকার, মোছা. ইলোরায়ারা খাতুন, ল্যাব এসিস্টেন সালেহ আহমেদ সৌরভ, মো. রজব আলী, প্রমুখ, অনুষ্ঠানে সার্বিক শৃঙলা সহযোগিতা করেন স্কাউট সদস্য মো. আবু হুুরায়রা, মো. সোবহান, মো. সুজন, মো. স্বাধীন সহ স্কাউট দলের সকল সদস্য ও আরো শিক্ষক -শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, অভিভাবক, সুধীজন এবং ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৮ টি ইভেন্ট প্রতিযোগিতার পর বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন, অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button