তাড়াশসিরাজগঞ্জ

পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে তাড়াশে শিক্ষা প্রতিষ্ঠানে ডাষ্টবিন স্থাপন

তাড়াশ প্রতিনিধি: গ্রীন বাংলাদেশ-ক্লিন বাংলাদেশ, সবুজ বাংলাদেশ-পরিচ্ছন্ন বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের তাড়াশে উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজে পরিচ্ছন্ন রাখার জন্য ডাষ্টবিন স্থাপন করা হয়। এছাড়াও ছাত্র-ছাত্রীদের ডাষ্টবিন ব্যবহারে উদ্ভুদ্ধ করা হয়।

মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ওই ডাষ্টবিন স্থাপনের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সুইচিং মং মারমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, উপদেষ্টা ও বিশিষ্ট সমাজ সেবক সাইফুল ইসলাম, ভিলেজ ভিশনের প্রতিনিধি মাসুম বিল্লাহ, তাইবুর খন্দকার, মেহেদী হাসান, তুহিন,বিলকিস, সাকিল আহমেদ প্রমুখ। প্রধান অতিথি সুইচিং মং মারমা বলেন, তাড়াশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা সকল নাগরিকের দায়িত্ব। আর এ জন্য গুরুত্বপূর্ণ স্থান গুলোতে ডাষ্টবিন স্থাপন করতে হবে। যাতে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা যায়। বিশেষ করে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল কলেজ পরিচ্ছন্ন রাখাতে ছাত্র ছাত্রীদের উদ্ভুদ্ধ করার মাধ্যমে তাদের এ কাজে সম্পৃক্ত করতে হবে। তিনি ডাষ্টবিন স্থাপনের উদ্যোগকে স্বাগত জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button