
রায়গঞ্জ প্রতিনিধি: রায়গঞ্জে সরকারের কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সফলতার প্রচারপত্র ও ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণের মাঝে মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার বেলা ১১টায় উপজেলার ষোল মাইল অভি হাইওয়ে ভিলার হল রুমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা সম্বলিত ও কৃষি ক্ষেত্রে বর্তমান সরকারের সফলতার এ লিফলেট বিতরণ করা হয়। রায়গঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি জিয়া উদ্দিন বাবলু এতে সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি কৃষিবিদ আলহাজ্ব সাখাওয়াত হোসেন সুইট, রাজশাহী মহনগর কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ বাদশা, রায়গঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নিলা হক লুৎফা, তাড়াশ উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কে.এম মনিরুল ইসলাম, শেরপুর উপজেলা কৃষক লীগের সধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন ও আওয়ামী লীগ নেতা আশরাফ আলী প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বাংলাদেশ সরকারের কৃষি ক্ষেত্রে অসাধারণ সফলতার প্রচারপত্র ও গরীব, অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ৫ শতাধিক মশারি বিতরণ করেন ।





