সদরসিরাজগঞ্জ

এনডিপি-আরএমটিপি প্রকল্পের মাংস প্রক্রিয়াকরণ প্লান্ট পরিদর্শন করলেন পিকেএসএফ প্রতিনিধি

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এনডিপি বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টার প্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট-আরএমটিপি এর আওতায় “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন পিকেএসএফ প্রতিনিধিগণ।

গতকাল বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর প্রকল্পের সহযোগিতায় উন্নয়নকৃত মাংস প্রক্রিয়াজাতকরণ প্লান্ট “মামা ভাগ্নে এগ্রো” পরিদর্শন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ এর উপ মহাব্যবস্থাপক মো. আশরাফুল হক ও সহকারি মহাব্যবস্থাপক মো. মনসুর আলম।

এসময় উপস্থিত ছিলেন এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মো. মোসলেম উদ্দিন আহমেদ, সহকারি পরিচালক মো. শহিদুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্লান্টের উদ্যোক্তা মো. আবুল কালাম আজাদ তার উদ্যোগ সম্পর্কে প্রতিনিধিদের অবহিত করেন ও প্লান্টের বিভিন্ন কক্ষে জবেহখানা, প্রক্রিয়াকরণ, চিলার ও অফিস কক্ষ তাদের কার্যক্রম ঘুরে দেখান।

প্লান্টের বিদ্যমান কার্যক্রম, যান্ত্রিকীকরণ ও কর্মপরিবেশ দেখে পরিদর্শনকারী কর্মকর্তাবৃন্দ পণ্যের বাজার উন্নয়নে বেশ কিছু সুপারিশ ও পরামর্শ প্রদান করে বলেন, উন্নয়নকৃত প্লান্টের প্রক্রিয়াজাতকৃত নিরাপদ মাংস প্রিমিয়াম বাজারে প্রবেশ করানোর জন্য বিভিন্ন সম্প্রসারণ কার্যক্রম বাড়াতে হবে। মাংসের গুনগত মান যাতে অক্ষুন্ন থাকে সেই দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। স্থানীয় ক্রেতাদের খোলা বাজারের মাংস ও প্লান্টের নিরাপদ মাংসের বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। এনডিপির ঋণ সহায়তা কর্মসূচির পরিচালক মো. মোসলেম উদ্দিন আহমেদ প্রকল্পের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পিকেএসএফ প্রতিনিধিদের অবহিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button