তাড়াশসিরাজগঞ্জ

তাড়াশে ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণ

তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ৫১তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন স্কুল, মাদ্রাসা ও কারিগরির কাবাডি, সাঁতার ও দাবা ক্রীড়া প্রতিযোগিতার সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  গতকাল সোমবার উপজেলার স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া সমিতি ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস ছালামের সভাপতিত্বে তাড়াশ ইসলামিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. ফরহাদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. নুরুন্নবী, ভায়াট ভি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. সাইদুর রহমান। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button