
এনডিপি’র নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রবীণ কল্যাণ কর্মসূচির মাসিক সমন্বয়ন সভা অনুষ্ঠিত হয়। গত ২৮ জানুয়ারি মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের নান্দিনা মধুকুটির ৯২ দরগা রোডস্থ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ, প্রবীণ কর্মসুচির প্রোগ্রাম অফিসার সুরেশ চন্দ্র পাল সহ প্রবীণ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত প্রবীণ সদস্যরা তাদের সমস্যা নিয়ে আলোচনা করেন এবং সমস্যাগুলো সমাধানের জন্য নিজেরাই বিভিন্ন সরকারী অফিসে যোগাযোগ করবেন বলে সিদ্ধন্ত হয়।






