সদরসিরাজগঞ্জ

জেলা ও উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম পরিচালনায় অংশীজনদের সাথে মতবিনিময়

সিরাজগঞ্জে নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএসের আসন্ন মাহে রমজানে জেলা ও উপজেলা পর্যায়ে পরিচালিত ওএমএস কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা নিমিত্ত দিক- নির্দেশনা প্রদান ও অংশীজনদের সাথে মতবিনিময় অনুষ্ঠত হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, জেলা ওএমএস ডিলারের সভাপতি মো. তারাজুল ইসলাম, জেলা খাদ্য অধিদপ্তর সিরাজগঞ্জের প্রধান সহকারী মো. কামরুল আহমেদ প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ে ওএমএস কার্যক্রম সকল নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button