শাহজাদপুরসিরাজগঞ্জ

এনডিপির এন্টিসিপেটরি অ্যাকশন আরটিসি প্রকল্পের ইন্সেপশন মিটিং অনুষ্ঠিত

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নেয় ‘গিভ ডাইরেক্টলি (জিডি)’ এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত এন্টিসিপেটরি অ্যাকশন আরটিসি প্রজেক্ট ইন বাংলাদেশ প্রকল্পের ইন্সেপশন মিটিং অনুষ্ঠিত হয়।

গত ৬মার্চ বৃহস্পতিবার শাহাজাদপুর সোনাতনী ইউনিয়ন পরিষদের মিটিং রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনাতনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. লুৎফর রহমান। সভায় ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটি সদস্য ও বিশিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় শুভেচ্ছা বক্তব্য ও পরিচালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. আবু শামীম।

সভায় উপস্থিত হয়ে ‘গিভ ডাইরেক্টলি (জিডি)’ এর পক্ষে থেকে মো. রাশেদুল ইসলাম প্রকল্পের উদ্দেশ্য ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

উন্মুক্ত আলোচনায় মতামত প্রদান করেন, বাইনতারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর সহ বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ। সভা পরবর্তী বড় চামতারা গ্রামে ‘গিভ ডাইরেক্টলি (জিডি)’ এর প্রতিনিধিসহ ডেটা সংগ্রহের ডেমো করা হয়। তথ্য সংগ্রহের সময় উক্ত ইউনিয়নের সকল ভলেন্টিয়ার ও কমিউনিটি মবিলাইজার ও স্থানীয় সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button