উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করলেন অ্যাড. সিমকী

উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় শিক্ষার মান উন্নয়নে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জহুরা-মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত হাসান ইমাম খানের কন্যা সাবেক সভাপতি এবং দাতা সদস্য অ্যাড. সিমকী ইমাম খান দির্ঘ ১৫ বছর পর প্রতিষ্ঠানে শিক্ষকদের সঙ্গে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় করেন।

গতকাল বুধবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে সাবেক সভাপতি ও দাতা সদস্য অ্যাড. সিমকী ইমাম খান শিক্ষকদের বলেন, নারী শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। যে দেশে নারী বেশিরভাগ শিক্ষিত সে দেশ বেশি উন্নত। নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। তা-ই নারী শিক্ষার উপর বেশি গুরুত্ব দিতে হবে। 

এ মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মজিদ, মোছা. রুমা পারভীন, মো. মজনু মিয়া, মো. সামছুল আলম, মো. ছাইদুল ইসলাম, মো. আমির হোসেন, আব্দুল লতিফ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button