সদরসিরাজগঞ্জ

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। গতকাল রোববার (৯ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মুহাম্মাদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো: নুরুল আমিন, সিরাজগঞ্জ জেলার সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. বরমান হোসেন, অতিরিক্ত পিপি হুমায়ুন কবির সহ সিরাজগঞ্জ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগন। আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মহাসড়কের যানজট নিরসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি ডাকাতি ছিনতাই রোধ,বাজার মনিটারিং ব্যবস্থা, অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে ও বৈদ্যুতিক মিটার চুরি রোধ কল্পে বৈদ্যুতিক পিলারের শহীত সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ এবং মাদক এর ছোবলে পরিবার ও সমাজ ধ্বংসের দিকে যায়। এছাড়াও বিভিন্ন এলাকায় ঈদের জামাত নিয়ে ইমাম নিয়োগে বিভিন্ন মতবিরোধ সৃষ্টি হয় এ বিষয়ে ও তরুণ সমাজকে বাচাতে হলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে প্রশাসক ও নাগরিক সমাজের সদস্যবৃন্দের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক দ্রব্য বেচাকেনা বন্ধ করার জন্য আরও পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button