
উল্লাপাড়া প্রতিনিধি: উল্লাপাড়ায় ১ জন চালক কে হত্যা করে ছিনতাই করে নিয়েছে অটোভ্যান। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানা পুলিশ ২ জন দূর্বত্তকে গ্রেফতার করেছে। জানাযায় গত রবিবার রাতে উল্লাপাড়া উপজেলার বাঙ্গলালা ইউনিয়নের মধুপুর করবস্থানের পাশে একটি পুকুর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় বাচ্ছু মিয়া নামের এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত বাচ্চু মিয়া বাঙ্গালা ইউনিয়ের চেংটিয়া গ্রামের আফসার আলী মন্ডলের ছেলে।
এ ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার কৃতরা হলো: উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের জাহাঙ্গীর ও মংলা। গভীর রাতে মহাসড়কের বিভিন্ন স্পটে পুলিশের সাড়াশি অভিযানে তাদের আটক করা হয়। তারা প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
নিহত বাচ্চু মিয়ার চাচাতু ভাই জসিম মন্ডল ও মামা সাঈদ মন্ডল জানান, রোববার বিকেলে কাজের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়। অনেক রাত হয়ে যাওয়ার পরেও বাচ্চু মিয়া বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে এলাকাবাসির সহয়োগীতায় জানা যায়, বাচ্চু মিয়ার মরদেশ হাত ও মুখ বাঁধা অবস্থায় একটি পুকুরে পড়ে আছে। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক ভাবে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান বলেন, হত্যার শিকার ভ্যানচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এবং আটক দুই জনকে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।






