
সিরাজগঞ্জ পৌর জাসদের উদ্যোগে শহরে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে বাজার স্টেশন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন পৌর জাসদের সহসভাপতি আজগর আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, সাধারণ সম্পাদক আবু বকর ভূঁইয়া, নাজমুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট মাসুদ পারভেজ নওশাদ, অ্যাডভোকেট মাহবুবে খোদা টুটুল, জাহাঙ্গীর আলম, আবু সাঈদ মজুমদার লিটন, জাকারিয়া হোসেন জাকির সঞ্চালন করেন পৌর জাসদের সাধারণ সম্পাদক রকিবুল এহসান বিপ্লব।
সভায় বক্তব্যে বক্তারা বলেন সিরাজগঞ্জ শহরকে যানজট মুক্ত, স্মার্ট হিসাবে গড়ে তুলতে হলে রাস্তার মোড়ে মোড়ে ফুটপাতের দোকান, ইট, পাথর, খোয়া, রিকশা, ভ্যান, অটোরিকশা, সিএনজি সহ নির্ধারিত স্থানে রাখার ব্যবস্থা করতে হবে, প্রয়োজনবোধে ওভার ব্রিজ তৈরি করতে হবে, সারাদেশে প্রায় ১৪ লক্ষ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে সেই সাথে সিরাজগঞ্জে বিভিন্ন কেন্দ্রে প্রায় ১০ হাজার শিক্ষার্থী যেনো নির্বিঘ্নে পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে সে ব্যবস্থা গ্রহন করতে হবে যেনো সময়মতো কেন্দ্রে উপস্থিত হতে পারে, কোনো যানজটের দুর্ভোগ পোহাতে না হয় !






