কাজীপুরসিরাজগঞ্জ

রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এমপি জয়

সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় মঙ্গলবার (১৬ জুলাই) সকালে সদর উপজেলার বহুলী ইউনিয়নের চারটি জনগুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি’র অর্থায়নে ও বাস্তবায়নে ২ কোটি ৫৩ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে উক্ত চারটি রাস্তার পাকাকরণের কাজ শুরু হয়েছে।

অফিস সূত্রে জানা গেছে, ৬৬ লক্ষ ৮ হাজার ৫৬৭ টাকা টাকা ব্যয়ে উপজেলার বহুলী ইউনিয়নের রাজাপুর- বাগডুমুর ইউজেডআর পর্যন্ত সড়ক উন্নয়ন (চেঃ ১১০ -৫৭০ মিঃ), ৫০ লক্ষ ৫৪ হাজার ৭০৩ টাকা ব্যয়ে প্রীতি ইউজেডআর হইতে ইছামতি ফেরীঘাট পর্যন্ত সড়ক উন্নয়ন (চেঃ০০-৫০০ মিঃ), ৮৮ লক্ষ ৮৩ হাজার ১৭০ টাকা ব্যয়ে বহুলী চন্ডিদাসগাঁতি সড়ক হইতে বহুলী কবরস্থান পর্যন্ত সড়ক উন্নয়ন (চেঃ ৭৭-৯০০ মিঃ) এবং ৪৯ লক্ষ ২৫ হাজার ৯৩৫ টাকা ব্যয়ে সদর উপজেলাধীন রতনী জিপিএস সিংগারগাতী কবরস্থান পর্যন্ত রাস্তা উন্নয়ন (চেঃ৭৫০ মিঃ) রাস্তা পাকাকরণ হচ্ছে।

উক্ত রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর স্থাপন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় নির্বাহী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম,সদর উপজেলার প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ মোল্লা, ৩নং বহুলী ইউনিয়নের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রিনা খাতুন, সাবেক যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, বহুলী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. টি এম মুঞ্জ ইসলাম মুঞ্জ সহ তৃণমুল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। রাস্তা উন্নয়ন কাজে ভিত্তি প্রস্তর স্থাপন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button