সদরসিরাজগঞ্জ

পৌর এলাকায় মাংস বাজার দর নির্ধারণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পৌর এলাকায় গরু, মহিষ, খাসি, ভেড়া ও মুরগী এর মাংস’র দাম নির্ধারণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে, সোমবার (৩ মার্চ) বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে, উক্ত মতবিনিময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ পৌর প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মাদ কামরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি খ. ম. রকিবুল হাসান রতন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রেজ্জাক, সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন ডা. মো. মেরাজ হোসেন, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. এ.কে.এম. ফরহাদ হোসাইন, পৌর স্যানিটারী পরিদর্শক এবং নিরাপদ খাদ্য পরিদর্শক কাওসার আখতার দেওয়ান, জেলা মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন, বড় বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি ফয়েজ উদ্দিন সহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় পবিত্র রমজান উপলক্ষ্যে মাংস দাম বাজার নির্ধারণ কর হয় । পবিত্র রমজান শুরু হতে গরুর ও মহিষ এর মাংসের দাম প্রতি কেজি মূল্য ৭০০/- টাকা, খাসির মাংস মূল্যে প্রতিকেজি ১০৭০/-, ভেড়ার মাংস ১০০০/-। এবং মুরগী ক্রয়কৃত দাম থেকে লাভ – ব্রয়লার প্রতি কেজি ১৫/- টাকা, সোনালী প্রতিকেজি ২০/- টাকা করা হয়। শুধু পবিত্র ঈদুল ফিতরের আগের দিনের জন্য প্রতি কেজি ষাঁড় গরু মাংস এবং মহিষের মাংস এর মূল্যে নির্ধারণ করা হয় ৭৫০/- টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button