শাহজাদপুরসিরাজগঞ্জ

শাহজাদপুরে এনডিপির স্মার্ট ডেইরি প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত স্মার্ট ডেইরি প্রকল্পের দিনব্যাপি প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গত ১৭ জুন মঙ্গলবার তারিখে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বিসিক এলাকায় অবস্থিত পিপিডি ট্রেনিং সেন্টারে এ আয়োজন করা হয়। প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এতে সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বেলাল হোসেন, ম্যানেজার, মিল্ক ভিটা ডা. মো. বাবুল আক্তা, বেড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা লায়লা ফেরদৌস, সিরাজগঞ্জ জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা মো. আতিকুর রহমান, বিএলআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আল আমিন হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন এনডিপির সহকারী পরিচালক (ঋণ সহায়তা কর্মসূচি) মো. সাইফুল ইসলাম, জোনাল ও এরিয়া ম্যানেজারবৃন্দ এবং স্মার্ট ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল মালেক আকন্দসহ প্রকল্প সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ দূষণের কারণ ও প্রতিকার, নিরাপদ দুধ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন এবং বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি দুধের পুষ্টিগুণ অক্ষুন্ন রাখার কৌশল, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার, দুর্যোগ ব্যবস্থাপনা ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়েও অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। আলোচকরা বলেন, নিরাপদ ও মানসম্পন্ন দুগ্ধ উৎপাদন নিশ্চিত করতে হলে আধুনিক জ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি খামারিদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধি করা জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্মার্ট ডেইরি খাতের উন্নয়ন এবং জলবায়ু সহনশীল টেকসই কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা প্রকল্পটির কার্যক্রমকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button