
ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৫২তম মহান বিজয় দিবস পালিত হয়। গত শনিবার ১৬ ডিসেম্বর দিবসের কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় র্যালি, শ্রদ্ধা নিবেদন, ইত্যাদি। সকালে এনডিপির পরিচালক (সিএসপি) মোসলেম উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এনডিপির কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে একটি বিজয় র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজার ষ্টেশন এলাকায় বিজয় সৌধে পুস্পস্তবক অর্পন করেন। এসময় সহকারী পরিচালক (সিএসপি) সাইফুল ইসলাম, জোনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাকগণসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।






