কামারখন্দসিরাজগঞ্জ

এনডিপি-আরএমটিপি প্রকল্পের উদ্যোগে এলএসপিদের বেসরকারি পরামর্শ সেবা বিষয়ক প্রশিক্ষন

১৮ নভেম্বর, শনিবার, সহযোগি সংস্থা ইফাদ ও পিকেএসএফ-র আর্থিক সহযোগিতায় এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি) বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প(আরএমটিপি)-র উপ-প্রকল্প -‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন’’ এর আওতায় দিনব্যাপি করে “বেসরকারি পরামর্শ সেবা উন্নয়ন বিষয়ক সার্ভিস প্রোভাইডারদের প্রশিক্ষন” এনডিপি প্রশিক্ষন কেন্দ্র সিরাজগঞ্জ-এ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষনে সিরাজগঞ্জ-র উল্লাপাড়া ও বেলকুচি উপজেলার ২০ জন সার্ভিস প্রোভাইডার অংশগ্রহন করেন। প্রাইভেট সেক্টর নিরাপদ মাংস প্রক্রিয়াকারি প্রতিষ্ঠান বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাসট্রিজ লিমিটেড এর খামারে উন্নত কৃষি চর্চা অনুশীলন, চুক্তিভিত্তিক খামারায়ন, গবাদি প্রানির হাব উন্নয়ন ও গবাদি প্রানির ইনসুরেন্স ইত্যাদি বিষয়ে এলএসপিদের মাঝে আলোচনা করা হয়।

প্রশিক্ষনের উপস্থিত ছিলেন এনডিপির নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। প্রশিক্ষনে ফ্যাসিলিটেশনে ছিলেন- ডা. মো. হারুন উর রশিদ, এ্যাসিসটেন্ট ম্যানেজার, বেঙ্গল মিট পাবনা সহ হাব এর এজেন্ট মো এসএম ইফতেখারুল ইসলাম ।

এসময় আরো উপস্থিত ছিলেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক, কৃষিবিদ মাসুদ মন্ডল সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগন ।  এনডিপি নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান বলেন, “গবাদি পালনে যে উন্নত প্রযুক্তি ও খামার যান্ত্রিকীকরন বিষয়ে আরএমটিপি প্রকল্প কর্মএলাকায় যে পরিবর্তন এনেছে তা চলমান রাখা বা টেকসই করার ক্ষেত্রে আপনাদের(এলএসপি) অগ্রনী ভূমিকা পালন করতে হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button