সদরসিরাজগঞ্জ

জেলা স্কাউটস এর বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত

কমিশনার সাজেদুল, সম্পাদক রফিকুল

সিরাজগঞ্জ জেলা স্কাউটসের আওতাধীন সদর ও ৯ টি উপজেলার মনোনীত কাউন্সিলরদেরকে নিয়ে বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। গত সোমবার (৩ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রথম পর্বে শুরুতে প্রার্থনা সংগীত ও যে সকল স্কাউটারগণ মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির স্মরণে দোয়া মোনাজাত মাধ্যমে শুরু করা হয়।

বিশেষ কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস জাতীয় সদর দপ্তর মনোনীত লিডার ট্রেইনার প্রতিনিধি সরকার ছানোয়ার হোসেন (এলটি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস এডহক কমিটির সদস্য সচিব মো. জামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতিরায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনর রশিদ। বিশেষ কাউন্সিল সভার দ্বিতীয় পর্বে কাউন্সিলে ১৩টি পদের মধ্যে সকলের সার্ব সম্মতিক্রমে ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সাজেদুল ইসলাম কে কমিশনার নিয়োগে সুপারিশ করা হয়। সম্পাদক পদে একাধিক প্রার্থী হওয়ায় সম্পাদক পদে ব্যালট ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন হিলফুল ফুযুল মডার্ণ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম রুবেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button