উল্লাপাড়াসিরাজগঞ্জ

উল্লাপাড়ায় চাদাবাজি ভাংচুর মারপিট মামলায় আওয়ামী লীগ নেতা সহ ৭ জন গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাদাবাজি ভাংচুর ও মারপিট সহ একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা সহ ৭ আসামিকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ করে গ্রেফতার করে বুধবারে জেল হাজতে পাঠিয়েছেন।

আাসামিরা হলেন-উপজেলার বড়হর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ আজিজ সরকার (৫৬), বড়হর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বাবু (৪০), বড়হর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান (৫০), মো. আলাউদ্দিন (৪২), আ’ লীগ নেতা মো. লেলিন খোরশেদ মামুন (৪৮)। এছাড়াও পৌর শহরের ঝিকিড়া মহল্লার নজু মিয়ার ছেলে রুবেল (৪০) ও উপজেলার বড়ঘোনা গ্রামের সোমেজুলের ছেলে মঞ্জুরুল ইসলাম (৪৩) আদালতের ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রাকিবুল ইসলাম জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৭ আসামীকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button