
তাড়াশ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিএনপি’র ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। রোববার উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি স. ম. আফসার আলীর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল হোসেন, সংগঠনিক সম্পাদক প্রভাষক মোঃ সাইদুর রহমান ও মো. জিয়াউর রহমান, যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম, সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন, ছাত্রদলের আহবায়ক মোঃ জাহিদ হাসান ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেন প্রমুখ।






