সদরসিরাজগঞ্জ

এনডিপি-ইআরসিসিপি প্রকল্পের আর্থিক সহায়তার চেক বিতরণ

এনডিপি-ইআরসিসিপি প্রকল্পের উদ্যোগে ২ লাখ ২৭ হাজার ৫ শত টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। ন্যাশনাল ডেলেপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) বাস্তবায়িত এনহ্যান্স রেজিলিয়েন্স ক্যাপাসিটি অব দ্য ক্লাইমেট-ইনডিউসড পিপল (ইআরসিসিপি) প্রজেক্ট এর আওতায় উচু ভিটায় জলবায়ু সহিষ্ণু ঘর মেরামত করার জন্য এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) এনডিপি’র প্রধান কার্যালয়ে চেক হস্তান্তর করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আলাউদ্দিন খান। এসময় রিসার্স ও ডকুমেন্টেশন বিভাগের ব্যবস্থাপক মো. আতিকুর রহমান স্বাধীন, প্রকল্প ব্যবস্থাপক (ইআরসিসিপি) মো. আবদুস ছালাম সরকারসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্র্যাক এর ক্লাইমেট ব্রিজ ফান্ড (সিবিএফ) এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ২০২৩ সাল থেকে সিরাজগঞ্জ পৌরসভার সমন্বয়ে ৩টি ওয়ার্ডের ১২টি স্লামে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে কমিউনিটি ল্যাট্রিন নির্মাণ, নিরাপদ পানির জন্য হ্যান্ড শ্যালো ও ডিপ টিউবওয়েল স্থাপন, এবং জলবায়ু-প্রভাবিত জনগণের জন্য ঘর মেরামত ও নির্মাণ। প্রকল্পের কাজের অংশ হিসেবে জলবায়ু সহিষ্ণু ঘর মেরামত করার জন্য সিরাজগঞ্জ পৌরসভার গয়লা গ্রামের মোছা. মনিরা খাতুনকে ৬৭ হাজার ৮০০ টাকা, মোছা. সূর্য খাতুনকে ৫১ হাজার ৯০০ টাকা, মোছা. তাহমিনা খাতুনকে ৫৫ হাজার ৯০০ টাকা ও মোছা, আলেয়া খাতুনকে ৫১ হাজার ৯০০ টাকা করে সর্বমোট ২লাখ ২৭ হাজার ৫শত টাকার চেক বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button